ঢাকা, শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬

শেরপু‌রে ভেজাল শিশু খাদ্যদ্রব্য উৎপাদনের অভিযোগে দুই কারখানার মালিককে জরিমানা

শেরপুরের নকলায় র‌্যাব-১৪’র পৃথক দুটি অভিযানে ভেজাল শিশু খাদ্যদ্রব্য উৎপাদনের অভিযোগে দুই কারখানার মালিককে ১ লক্ষ ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। উপজেলার উরফা ইউনিয়নের লয়খা এলাকায় ভেজাল শিশুখাদ্য উৎপাদনের কারখানার মালিক মোস্তাফিজুর রহমানকে ৯০ হাজার ও কুর্শা নয়াবাড়িতে ভেজাল সুজির কারখানার মালিক আব্দুর রশিদ সুইটকে ৪৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।


বৃহস্প‌তিবার (৯ সে‌প্টেম্বর) সকাল থে‌কে বিকাল পর্যন্ত ওই দুটি অভিযান পরিচালনা করে র‌্যাব-১৪।


র‌্যাব-১৪ জানায়, ভেজাল ও অস্বাস্থ্যকর পরিবেশে শিশু খাদ্যদ্রব্য তৈরির গোপন সংবাদের ভিত্তিতে নকলায় এ অভিযান পরিচালনা করা হয়৷ পরবর্তীতে নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাহিদুর রহমানের নেতৃত্বে জরিমানা আদায় করা হয়েছে।


এ সময় র‌্যাব-১৪’র স্কোয়াড্রন লিডার আশিক উজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার মৃনাল কান্তি শাহসহ র‌্যাব কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ads
ads
ads

Our Facebook Page

↑